ফরিদপুর ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” শ্লোগানে মধুখালীতে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৬২১ Time View
318

মধুখালী(ফরিদপুর) সংবাদদাতা :
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”—এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেলের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের উদ্বোধনী দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আরএমও ডা. কবির সরদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয় সেন শুভ্র, মেডিকেল অফিসার ডা. মনির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলকা রানীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রতিটি স্তরের মানুষকে পুষ্টি বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। পুষ্টি নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ পর্যায়ে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান আয়োজকরা।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” শ্লোগানে মধুখালীতে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

Update Time : ০৬:৫১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫