ফরিদপুর ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

মধুখালীতে সরকারি হাসপাতালের চিকিৎসককে ঔষুধ কোম্পানির প্রতিনিধির দেখে নেওয়ার হুমকি

  • Reporter Name
  • Update Time : ০৯:১৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৬৬৪ Time View
264

মফিজুর রহমান মুমিন :
ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডা. জ্ঞান ব্রতকে ঔষুধ কোম্পানির নির্দিষ্ট একটি পণ্যের প্রেসক্রিপশন না দেওয়ায় হুমকি দিয়েছেন কেমিস্ট কোম্পানির স্থানীয় প্রতিনিধি মো. রুপম। এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে ৭ মে, বুধবার সকালে। ওইদিন স্বাস্থ্য কমপ্লেক্সে রাউন্ড শেষ করে রোগীদের ছাড়পত্রে প্রয়োজনীয় ওষুধ লিখছিলেন ডা. জ্ঞান ব্রত। এ সময় হঠাৎ করেই কেমিস্ট কোম্পানির প্রতিনিধি মো. রুপম তার কাছে এসে জানতে চান কেন তার কোম্পানির ঔষুধ প্রেসক্রিপশনে লেখা হয়নি।

ডা. জ্ঞান ব্রত জানান, “আমি রোগীর অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ঔষুধ প্রেসক্রিপশন করি। কোনো কোম্পানির পণ্য নির্দিষ্ট করে লেখার সুযোগ নেই। আমি তাকে এ কথাই বলি। তখন রুপম আমাকে বলে, ‘আপনি যদি আমার ওষুধ না লেখেন, আমি দেখে নেব কিভাবে ঔষুধ লেখা যায়।’ এ কথার মাধ্যমে সে সরাসরি হুমকি দেয়।”

এ বিষয়ে মধুখালী  থানার সাব-ইন্সপেক্টর (এসআই) অশিত কুমার বলেন, “আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান এ বিষয়ে মুঠোফোনে বলেন, “আমি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছি। তবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। একজন ঔষুধ কোম্পানির প্রতিনিধি কর্তৃক চিকিৎসককে হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করেছি।”

চিকিৎসকরা জানিয়েছেন, প্রেসক্রিপশন নির্ভর করে রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের অভিজ্ঞতার ওপর। সেখানে কোনো কোম্পানির চাপ প্রয়োগ চিকিৎসার নৈতিকতার পরিপন্থী।

এই ঘটনায় মধুখালী স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

মধুখালীতে সরকারি হাসপাতালের চিকিৎসককে ঔষুধ কোম্পানির প্রতিনিধির দেখে নেওয়ার হুমকি

Update Time : ০৯:১৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫