ফরিদপুর ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৫৭১ Time View
315

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা :
ফরিদপুরের মধুখালীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে মধুখালী থেকে বালিয়াকান্দি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী বাসস্ট্যান্ড থেকে বালিয়াকান্দিগামী একটি ব্যাটারিচালিত অটোতে উঠেছিলেন এক মধ্যবয়সী নারী। কিছুদূর যাওয়ার পর মথুরাপুর এলাকায় পৌঁছালে অটোতে থাকা এক ব্যক্তি তার মুখের সামনে একটি কাগজের টুকরা ধরার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ওই নারী সতর্ক হয়ে যান এবং আশাপুর শাহাদাত ক্লাব এলাকায় পৌঁছানোর পর জোরে চিৎকার করে অটো থেকে লাফ দেন। তার চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে এবং মোটরসাইকেলে ধাওয়া করে অটোটিকে আটক করে। এরপর অটোতে থাকা দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহায়তায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বোয়ালমারী উপজেলার চিতার বাজারের মৃত ইয়াসিন শেখের ছেলে মো. জহির শেখ (৫৫) এবং মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. মিজান (৩৮)।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান বলেন, “ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

Update Time : ০২:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫