মধুখালী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের মধুখালীতে উদযাপিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দিনব্যাপী বিভিন্ন কল্যাণমূলক ও বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে উপজেলা যুবদল।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
এর পর সকাল ১১টায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন দুস্থ ও সাধারণ রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় রোগীদের খোঁজখবর নেওয়া এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
দিনের সবচেয়ে আকর্ষণীয় ও বড় আয়োজন ছিল বিকালের কর্মসূচি। বিকাল ৪টায় মধুখালী ঈদগাহ ময়দান থেকে একটি বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালি শেষে ঈদগাহ ময়দানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল এর সঞ্চালনায়
বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা।
সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ অনন্য অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ চমক দিয়ে উপস্থিত হন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর যুবদলের নেতৃ বৃন্দ তার বিশাল মিছিল এর এর মাধ্যমে সভায় উপস্থিত হন।
ব্রেকিং নিউজ :
মধুখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
-
Reporter Name - Update Time : ১০:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- ১০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



















