ফরিদপুর ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৩, আহত ৪ মধুখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত শেখের গণসংযোগ মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্বোধন

ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

26

“সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রায় ১০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ শীর্ষক ওরিয়েন্টেশন, প্রচারণা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ​সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুরের আয়োজনে ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইনের সংজ্ঞা, ঐতিহাসিক প্রেক্ষাপট, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, আপিল করার পদ্ধতি এবং তথ্য কমিশনে অভিযোগ দায়েরের নিয়মকানুন বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সনাক সদস্য মো. মাহবুবুর রহমান বলেন, তথ্য অধিকার আইনের বয়স ১৭ বছর হলেও এ বিষয়ে মানুষের জানার হার মাত্র ১০.৫ শতাংশ, যা অত্যন্ত কম। তিনি শিক্ষার্থীদের আজকের আলোচনা থেকে অর্জিত জ্ঞান নিজেদের জীবনে প্রয়োগ করার আহ্বান জানান। ​সনাক সদস্য অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী বলেন, “বাংলাদেশে সহস্রাধিক আইন থাকলেও সাধারণ মানুষ সরাসরি দুটি আইন প্রয়োগ করতে পারে, যার একটি তথ্য অধিকার আইন এবং অন্যটি ভোক্তা অধিকার আইন।” তিনি সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়ার কৌশল, মাধ্যম এবং কোন কোন তথ্য আইনে প্রকাশযোগ্য নয়—তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। ​ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আব্দুল কাদের সরদার বলেন, সমাজে এই আইন সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাই আইনের অপপ্রয়োগ রোধ করতে এবং সঠিক নিয়মে তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ​সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর বলেন, টিআইবি-সনাকের এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অধিকার আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করেছে। তিনি কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা উল্লেখ করে বলেন, হয়রানিমূলক বা অপ্রয়োজনীয় আবেদন না করে সঠিক নিয়মে তথ্য চাওয়ার মানসিকতা তৈরি করতে হবে। পাশাপাশি আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে অন্যকে এ আইন সম্পর্কে সচেতন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ​সনাক সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদা চৌধুরী সমাপনী বক্তব্যে টিআইবি-সনাকের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন এবং সফলভাবে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য ইনস্টিটিউট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সনাক সদস্য গোবিন্দ বাগচী, ইয়েস সদস্য মো. জুলকিফল, অমিত মনোয়ার, তন্ময় মজুমদার এবং উপ-সহকারী প্রশিক্ষক মন্ডল ইসতিয়াক হাসান ও সুখেন্দু কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ এর ওপর একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ও অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, তথ্য অধিকার আইন-২০০৯ এর নির্ধারিত ‘ক’ ফরম পূরণ করার নিয়ম শিক্ষার্থীদের হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Update Time : ০৮:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬