ফরিদপুর ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৩, আহত ৪ মধুখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত শেখের গণসংযোগ মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্বোধন দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১০ Time View
14

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে বাড়ির পাশের পানিভর্তি গর্তে পড়ে মোঃ আবু সুফিয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার হাটঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সুফিয়ান ওই গ্রামের মোঃ সুজন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শিশুটির মা আসরের নামাজ আদায় করতে ঘরে যান। এ সময় আবু সুফিয়ান বাড়ির আঙিনায় খেলছিল। নামাজ শেষে ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি তাকে ডাকাডাকি শুরু করেন। পরে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে শিশুটির সঙ্গে খেলতে থাকা প্রতিবেশীর আরেক চার বছর বয়সী শিশু তার মাকে জানায়, আবু সুফিয়ান পানিতে পড়েছে। পরে শিশুটির মা পানির গর্তের কাছে গিয়ে ছেলেকে পানিতে ভাসতে দেখেন। এ সময় তার চাচা সুমন মিয়া দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা

মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৯:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬