ফরিদপুর ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ Time View
19

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার
(১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ভাঙ্গা পৌরসভাধীন কুমার নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতা
-২০২৬ আয়োজন কমিটির উদ্যোগে এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে প্রতিযোগিতাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সীসহ পাশের ইউনিয়ন ও উপজেলা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নৌকা বাইচ শেষে প্রধান ও বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে ভাঙ্গায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Update Time : ০৯:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬