ফরিদপুর ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র ,মাথায় আটটি সেলাই মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সদরপুরে বাবুরচর স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড সরকারি রাজেন্দ্র কলেজে বর্ণিল আয়োজনে ‘ম্যানেজমেন্ট কার্নিভাল ২০২৬’ সম্পন্ন

ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১০:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View
15

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর পৌরসভার হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ।

দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জানান, অসহায় ও সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এসময় ফরিদপুর ড্যাবের সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সাত্তার, কোতোয়ালি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সভাপতি ‌বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজানুর বিশ্বাস তরুণ
সহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশিষ পোদ্দার বিমান।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

Update Time : ১০:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬