বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহীদ সুফি সমাজকল্যাণ সমিতির আয়োজনে এবং করিম গ্রুপের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন করিম গ্রুপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া। অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ওয়াহিদ মিয়া কুটি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মতিউর রহমান শামীম, প্রফেসর ইউসুফ আলী এবং ডা. আলী আকবার বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সাইফুজ্জামান মুক্তার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়। পরে উদ্বোধনী দিনের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এবং যুবসমাজকে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে অম্বিকা ময়দানে সারা বছর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
আয়োজকরা জানান, ১২টি স্থানীয় দলকে নিয়ে লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম লিখন, মাহবুবুর রহমান, চৌধুরী জিয়াউল হাসান, মোহাম্মদ সেলিম, অজিত গুপ্ত হরি, আবুল কাশেম ভোলাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকদের প্রত্যাশা, আগামী কয়েক দিন স্থানীয় দর্শকদের পাশাপাশি বাইরের বিভিন্ন এলাকা থেকেও অসংখ্য ক্রীড়া প্রেমী এই টুর্নামেন্ট উপভোগ করবেন। এরপর বলে কিক করার মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ
Reporter Name 






















