ফরিদপুর ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কবির সরদারের পিতার ইন্তেকাল প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা ফরিদপুরে বৃক্ষের চারা বিতরণ ও তালবীজ রোপন করা হয়েছে চরভদ্রাসনে নজরুল বৎসর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মধুখালীতে ফুটবল উন্মাদনায় ভাসল দর্শক: বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো মেগা ম্যাচ মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্রদল মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি

শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও জার্সি উন্মোচন

  • Reporter Name
  • Update Time : ১০:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১৮৬ Time View
204

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহীদ সুফি সমাজকল্যাণ সমিতির আয়োজনে এবং করিম গ্রুপের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন করিম গ্রুপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া। অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ওয়াহিদ মিয়া কুটি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মতিউর রহমান শামীম, প্রফেসর ইউসুফ আলী এবং ডা. আলী আকবার বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সাইফুজ্জামান মুক্তার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়। পরে উদ্বোধনী দিনের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এবং যুবসমাজকে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে অম্বিকা ময়দানে সারা বছর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
আয়োজকরা জানান, ১২টি স্থানীয় দলকে নিয়ে লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম লিখন, মাহবুবুর রহমান, চৌধুরী জিয়াউল হাসান, মোহাম্মদ সেলিম, অজিত গুপ্ত হরি, আবুল কাশেম ভোলাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকদের প্রত্যাশা, আগামী কয়েক দিন স্থানীয় দর্শকদের পাশাপাশি বাইরের বিভিন্ন এলাকা থেকেও অসংখ্য ক্রীড়া প্রেমী এই টুর্নামেন্ট উপভোগ করবেন। ‌ এরপর ‌ বলে কিক করার মধ্য দিয়ে ‌ প্রতিযোগিতার উদ্বোধন করেন ‌ আমন্ত্রিত অতিথিবৃন্দ

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কবির সরদারের পিতার ইন্তেকাল

শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও জার্সি উন্মোচন

Update Time : ১০:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬