ফরিদপুর ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ

  • Reporter Name
  • Update Time : ১১:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৭৫ Time View
84

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত কাজের নামে দালালি প্রতারণা চক্রের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে কতৃপক্ষ। আজ দুপুরে তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়া হয়।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সদর উপজেলার তাম্বুলখানা গ্রামের ফরিদ মোল্লা নামে এক ব্যক্তি ভোটার আইডি কার্ড করে দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীর কাছ থেকে ১৩ হাজার টাকা নেন। পরে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে গেলে দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভুক্তভোগী টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং পুরো ঘটনাটি নির্বাচন কর্মকর্তাকে জানান। এরপর কর্মকর্তারা ফরিদ মোল্লাকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফরিদ মোল্লাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের স্বার্থে ভুক্তভোগীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাহারুজ্জামান জানিয়েছেন, আমার কাছে এক ব্যক্তি ভোটার হতে আসলে তার কথাবার্তায় অসংলগ্ন মনে হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করি। একপর্যায়ে সে স্বীকার করে একজন তাকে ভোটার আইডি কার্ড করে দিতে ১৩ হাজার টাকা নিয়েছে। পরে তার কথামতো অফিসের পাশ থেকে সেই ব্যক্তিকে আমাদের অফিসে ডেকে নিয়ে আসা হয়। এরপর আমরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই। আমাদের অফিসের ভোটার হতে কোন টাকা পয়সা লাগে না। এর সাথে যারা জড়িত থাকবে তাদের অবিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ

Update Time : ১১:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬