ফরিদপুর ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৭৪ Time View
84

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোছা. আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার মাছকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) বিকেল প্রায় ৪টার দিকে আমেনা বেগম রান্নার জন্য রাস্তার পাশ থেকে শুকনো গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে মাঝকান্দি এলাকায় মহাসড়ক পারাপারের সময় মধুখালী থেকে ফরিদপুরগামী একটি সুজুকি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: ফরিদপুর-ল-১২-৪০৫৫) তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, আমেনা বেগমের তিন কন্যা সন্তান রয়েছে। তারা সবাই বিবাহিত।
করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জহির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

Update Time : ১১:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬