ফরিদপুর ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন। শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর মরাদেহ উদ্ধার, ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ মধুখালীতে নাহিদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত মধুখালীকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও মো. মাসুদুর রহমান

মধুখালীতে নাহিদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত

10
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ লাকি কুপন ড্র অনুষ্ঠিত করেছে মধুখালীর জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান নাহিদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারি। গত ১ আগস্ট শনিবার রাত ৯টায় প্রতিষ্ঠানের আয়োজনে এ লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটিতে টেলিভিশন, ফ্রিজ, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, রাইস কুকার, গ্যাসের চুলা, টেবিল ফ্যান, রিগ্যাল ব্র্যান্ডের খাট, আলমারি, শোকেস, সোফা সেট, বাইসাইকেলসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ও ফার্নিচার পণ্য পাওয়া যায়। ক্রেতাদের আগ্রহ বাড়াতে প্রতিষ্ঠানটি বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসব এর দিনকে কেন্দ্র করে নিয়মিত লাকি কুপন ড্র এর আয়োজন করে থাকে। এর আগে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা পহেলা বৈশাখ, উপলক্ষেও এ ধরনের আয়োজন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে এ বিশেষ লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়।
লাকি কুপন ড্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ, কুপন তুলে ড্র পরিচালনায় সহযোগিতা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মতিয়ার রহমান খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, উপজেলা বিএনপি অর্থ সম্পাদক আলী মনসুর দাউদ, উপজেলা কৃষক দলের সদস্যসচিব তানভীর আহমেদ শিমুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ।
লাকি কুপন ড্রতে প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি ওয়ালটন ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল একটি এলইডি মনিটর টেলিভিশন। ড্র শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নাহিদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারির স্বত্বাধিকারী নাহিদ হোসেন বলেন, “ভবিষ্যতেও আমার সম্মানিত ক্রেতাদের জন্য আরও আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করার চেষ্টা করব। সবাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যেন আমি একজন সফল ব্যবসায়ী হিসেবে মানুষের আস্থা ধরে রাখতে পারি।”
তিনি আরও বলেন, “আমার ব্যবসার সফলতার পেছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশি। পাশাপাশি আমার সম্মানিত ক্রেতাদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কারণেই আজ আমি এ অবস্থানে পৌঁছাতে পেরেছি।”
Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫

মধুখালীতে নাহিদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত

Update Time : ০৮:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬