ফরিদপুর ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন। শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর মরাদেহ উদ্ধার, ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ মধুখালীতে নাহিদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত মধুখালীকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও মো. মাসুদুর রহমান

মধুখালীকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও মো. মাসুদুর রহমান

  • Reporter Name
  • Update Time : ০৩:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৮ Time View
12

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। রোববার (২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রশাসনের পাশে থাকেন, তাহলে মধুখালীকে মাদকমুক্ত করা সম্ভব হবে। পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব একটি পৌরসভা এবং আধুনিক উপজেলা গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রশাসন সবসময় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা, মাদক নির্মূল, পরিবেশ পরিচ্ছন্নতা এবং জনসেবার বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় ইউএনও তাদের মতামত গুরুত্বের সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা (মন্নু), সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং মধুখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মধুখালীর উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫

মধুখালীকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও মো. মাসুদুর রহমান

Update Time : ০৩:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬