ফরিদপুর ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন চা শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত জোরদার বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি হয়েছেন ৪৩৯ জন ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি কোমরপুর স্কুলিয়ান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সদরপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন

  • Reporter Name
  • Update Time : ০৮:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৫ Time View
24
নিজস্ব প্রতিবেদন

গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সাংবাদিক আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

রোববার (২৬ জুলাই) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত আবেদনটি জমা দেয় রাষ্ট্রসংলাপ ফোরাম, এসডিএফ। সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস এ আবেদন করেন।

অভিযোগে সংস্কৃতি অঙ্গন, অভিনয়, সাংবাদিকতা ও বিনোদন জগতের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তির নাম রয়েছে। তালিকায় সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, হিরো আলম, ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নাম রয়েছে।

এ ছাড়া তালিকায় নৃত্যশিল্পী শামীম আরা নিপা, নাট্যব্যক্তিত্ব হৃদি হক, মডেল মারিয়া কিশপট্টা, শান্তা ফারজানা, উপস্থাপিকা সোমা ইসলাম ও সাংবাদিক আনিস আলমগীরের নামও রয়েছে।

আল নূর মোহাম্মদ আয়াস লিখিত আবেদনে বলেন, এসব ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ বিভিন্ন সময়ে জনপরিসরে এসেছে। এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।

অভিযোগ দাখিলের পর এসডিএফের সদস্যসচিব সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর সংঘটিত বিভিন্ন অপরাধের পক্ষে অভিযুক্ত ব্যক্তিরা অবস্থান নিয়েছিলেন বলে তাদের অভিযোগ। আন্দোলনে নিহত ও আহতদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ এবং উসকানিমূলক বক্তব্যের অভিযোগও তোলা হয়েছে।

তবে চিফ প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, অভিযোগ পাওয়া গেলেও এর বিষয়বস্তু এখনো খতিয়ে দেখা হয়নি। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগটি তদন্ত সংস্থায় পাঠানো হবে। তদন্ত সংস্থা বিষয়টি যাচাই করে দেখবে।

আবেদনকারীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে কি না, সে বিষয়ে ট্রাইব্যুনালের তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন

ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন

Update Time : ০৮:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬