ফরিদপুর ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ

  • Reporter Name
  • Update Time : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১০৯ Time View
120

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয়সহ মোট ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ পরিদর্শনে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ, উপপরিদর্শক মো. সামিম আহম্মেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মধুখালীর সভাপতি মো. আকতার হোসেন এবং সদস্য মো. মনিরুজ্জামান মৃধা (মন্নু)।
দুদক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে সততা, স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উদ্যোগে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ প্রতিষ্ঠা করা হয়েছে। এসব স্টোরে শিক্ষার্থীরা বিক্রেতা ছাড়াই নিজেদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করে নির্ধারিত মূল্য নির্দিষ্ট স্থানে জমা দেয়। এর মাধ্যমে তাদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধের চর্চা গড়ে ওঠে।
পরিদর্শনকালে প্রতিনিধি দল আড়পাড়া উচ্চ বিদ্যালয়সহ উপজেলার মোট ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ‘সততা স্টোর’-এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দায়িত্বশীল ও দুর্নীতিমুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ

Update Time : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬