ফরিদপুর ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, নীলফামারীতে ডিবির হাতে মূল হোতা আটক

  • Reporter Name
  • Update Time : ১১:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১০৮ Time View
124

কণ্ঠ ডেস্ক :

লাদেশের বিভিন্ন আদালতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাছে নিজেকে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে বদলি, পদোন্নতিসহ বিভিন্ন প্রশাসনিক কাজ করে দেওয়ার আশ্বাস, প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ দাবি করার অভিযোগে একটি প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান।

গ্রেফতার ব্যক্তি নীলফামারী সদর উপজেলার বাজিতপাড়া (বাবুর বাজার) এলাকার বাসিন্দা আব্দুন নুরের ছেলে মো. মনোয়ার হোসেন বাবু (৪৮)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি দেশের বিভিন্ন আদালতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোনে কল করে নিজেকে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পরিচয় দিতেন। এরপর বদলি, পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ দাবি করতেন।

এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান বার্তা২৪.কমকে বলেন, “প্রযুক্তিগত তথ্য, গোয়েন্দা নজরদারি এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূল হোতা মো. মনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের নির্দেশে পরে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, নীলফামারীতে ডিবির হাতে মূল হোতা আটক

Update Time : ১১:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬