ফরিদপুর ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ব্যবসায়ীকে জরিমানা

199
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান এই অভিযান পরিচালনা করেন। সে সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ  হলেন ডাঃ কে এম তানজির নাঈম।
অভিযানে জাকির কসাইয়ের দোকানে পচা গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত জাকির কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি দোকান থেকে উদ্ধার করা প্রায় দুই মণ পচা মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান,গোপন সূত্রে পচা মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জব্দ করা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ০৫:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬