ফরিদপুর ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

মধুখালীতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৭২ Time View
191

মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধি :

১৮জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী রেলগেট বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশিতে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে আনুমানিক ২কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়েছে। মোটরসাইকেলের অপর দুই আরোহী পালিয়েছে। আটক ওই ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী রেলগেট বাসস্ট্যান্ডে নিয়মিত বিভিন্ন যানবাহন চেকের সময় তিন জন আরোহী সহ মোটরসাইকেল এর কাগজপত্র চেক করার সময় সাথে থাকা দুই আরোহী দৌড়ে পালিয়ে গেলে সন্দেহবশত তল্লাশি করে রানা খান (২৬) এর কাছে থেকে আনুমানিক দুই কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। রানাকে গাঁজা সহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মধুখালী থানা ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দুই কেজি গাঁজা সহ রানা খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।এ বিষয়ে একটি মাদক মামলা রুজু করা হবে।আইনী প্রক্রিয়া চলমান।

About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

মধুখালীতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

Update Time : ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬