ফরিদপুর ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন

218

ফরিদপুরের মধুখালী উপজেলার বন্দর শঙ্করপুর দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মো. আলম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং কিছু নামসর্বস্ব পত্রিকায় তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় মধুখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২০১৭ সালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়িত দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা প্রকল্পে শিক্ষক নিয়োগের জন্য তিনি আবেদন করেন। পরবর্তীতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায়ও সফলভাবে উত্তীর্ণ হয়ে ২০১৮ সালে চাকরিতে যোগদান করেন।
তিনি বলেন, তার সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন আবেদনকারী অকৃতকার্য হওয়ার পর ২০১৮ সালে তার শিক্ষাগত সনদ জাল দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। পরে ২০১৯ সালে একই ধরনের আরও একটি অভিযোগ দায়ের করেন তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু ও ইসলামিক ফাউন্ডেশন মধুখালী উপজেলা শাখার কেয়ারটেকার মোঃ জামাল হোসেন। অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের তৎকালীন প্রকল্প পরিচালকের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার বেতন-ভাতা পুনরায় চালু করা হয়।
আলম হোসেন অভিযোগ করেন, মধুখালী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার জামাল হোসেন ও কিছু স্বার্থান্বেষী ব্যক্তি তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছেন। তিনি দাবি করেন, জামাল হোসেনের বিরুদ্ধে তিনি বিভিন্ন অনিয়মের অভিযোগ দায়ের করায় প্রতিহিংসাবশত এসব অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে প্রচারিত সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন

Update Time : ০৫:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬