ফরিদপুর ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৩৭ Time View
152

মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে সারাদেশে আবারও বৃষ্টিপাত বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

এছাড়া ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কয়েক দিনের বিরতির পর সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে আবার বৃষ্টি শুরু হয়। এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ভোরে রাজধানীতে ঝুম বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদীকোর্টে। এ ছাড়া নওগাঁর বদলগাছীতে ৭৯, নীলফামারীর ডিমলায় ৭৯, নেত্রকোনায় ৬২, কক্সবাজারের কুতুবদিয়ায় ৬১, কক্সবাজারে ৫৪, বান্দরবানে ৫০, ফেনীতে ৪৭ এবং ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়।

অন্যদিকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়। এরপর রয়েছে চাঁদপুরে ৭৬ এবং ময়মনসিংহে ৭৫ মিলিমিটার। এদিন দেশের প্রায় সব এলাকাতেই কমবেশি বৃষ্টি হলেও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে এর প্রবণতা ছিল বেশি। এআবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, আগামীকাল বুধবার থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম থেকে তাৎক্ষণিক স্বস্তি মিলছে না।

দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী দুই দিনে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং সংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে অথবা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একই সঙ্গে সোমেশ্বরী, কংস ও ভুগাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগামী দুদিনের মধ্যে নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

Update Time : ১১:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬