ফরিদপুর ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা)

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৭১ Time View
191

বিশেষ প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল।
ফাইনাল উপলক্ষে ফরিদপুর জেলা ফুটবল দলের প্রধান কোচ এবং ফরিদপুর ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান কোচ আবুল কাসেম (ভোলা)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফরিদপুর জেলা ফুটবলে দীর্ঘদিনের অবদান এবং জেলার ফুটবলের মানোন্নয়নে তাঁর নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান (বাবুল)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফরিদপুরের ফুটবলকে এগিয়ে নিতে আবুল কাসেম (ভোলা)-এর অবদান গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বে জেলার ফুটবল অঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, ফরিদপুর ফুটবল একাডেমির পক্ষ থেকে BCSP ফুটবল একাডেমির সকল কর্মকর্তা-কর্মচারী, আয়োজক আহাদ সুমন ও সালাউদ্দিনকে সফল ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে আবুল কাসেম (ভোলা)-কে সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মেগা ফাইনাল ঘিরে পুরো মাঠজুড়ে ছিল হাজারো দর্শকের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবের আমেজ। দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা)

Update Time : ১১:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬