ফরিদপুর ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা মধুখালীতে মৃত মাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কর্নার মৃত্যু মাদক ও বাল্য বিবাহ নিরোধে মধুখালীতে জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা ও বিএনপি নেতারা মাগরিবের নামাজ শেষ  করে ঘরে ফেরার পথে সড়ক দূর্টনায় বৃদ্ধার মৃত্যু মধুখালীতে পীর সাহেবকে হত্যাচেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মানববন্ধন মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মধুখালী বৈকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নামে লুটপাটের অভিযোগ মধুখালিতে এ-আই এর প্রভাব ও ব্যবহার” বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে 

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

59

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান ও সহকারী কমিশনার(ভূমি) প্রতিক দত্তের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) বিকেল ৬টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিঞা। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ এবং সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

বক্তারা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, এলাকার উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ এবং সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

সভায় মধুখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পেশাগত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

Acting Editor

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

Update Time : ০৯:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬