ফরিদপুর ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে পীর সাহেবকে হত্যাচেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৩৯০ Time View
418

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার বৈকণ্ঠপুর হযরত আহমদ শাহ দরবার শরীফের পীর সাহেব মোঃ গোলাম মোস্তফা চিশতী নিজামী ঝিটকা শরীফের উপর অমানবিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত কাকন শেখের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে পরিবারবর্গ ও এলাকাবাসী।
রবিবার (২৪ মে) সকাল ১১টায় মধুখালী মরিচ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লাটাই বিশ্বাস, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি গোলাম রসুল বিশ্বাস, মোঃ আল আমিন মোল্লা ও মোহাম্মদ আলী মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করে বলেন, অভিযুক্ত কাকন শেখ মাদকাসক্ত হওয়ায় পীর সাহেব তাকে মাদক থেকে দূরে থাকার জন্য বিভিন্ন সময় বাধা ও পরামর্শ দিতেন। এরই জের ধরে তার উপর পরিকল্পিতভাবে নির্যাতন ও হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে পীর সাহেবকে হত্যাচেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Update Time : ০৩:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬