ফরিদপুরের মধুখালীতে এআই এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত মধুখালি তথ্য সেবা ও তথ্য প্রশিক্ষণ কেন্দ্র সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক অর্থ ও প্রশাসন মো: মাহ্বুুব আলম ( উপসচিব) ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা আইসিটি কর্মকর্তা অ: দা: মো: মাহমুদুল হাসান, মধুখালী উপজেলা আইসিটি কর্মকর্তা দ্বিজেন্দ্র নাথ বিশ্বাস, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।
এই সেমিনারে অংশগ্রহণ করেন মধুখালী উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ। সেমিনারে এ আই এর ব্যবহার শেখানো এবং ভালো ও খারাপ দিক তুলে ধরা হয়।
মেহেদি হোসেন পলাশ 













