ফরিদপুর ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে মাদক কারবারি ও  ওয়ারেন্টভুক্তসহ ১৪ আসামি গ্রেফতার

388

ফরিদপুরের মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। একই সঙ্গে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আরও ১৩ জন আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে অভিযান পরিচালনা করে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর আব্দুল লতিফ মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় উপজেলার মসলন্দপুর গ্রামের হারুন মল্লিকের ছেলে আকিদুল মল্লিক (৩২) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আরও ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে প্রিজন ভ্যানে করে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে মাদক কারবারি ও  ওয়ারেন্টভুক্তসহ ১৪ আসামি গ্রেফতার

Update Time : ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬