ফরিদপুর ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ২২৩ Time View
241

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১টায় শহরের গোয়ালচামটে অবস্থিত প্রতিষ্ঠানটির পরিচালন ও সংরক্ষণ সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মীর মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ, উপ-বিভাগীয় প্রকৌশলী হিমাদ্রি কুমার পোদ্দার, উপ-বিভাগীয় প্রকৌশলী ফুয়াদ হাসান, সরকারি প্রকৌশলী সাস্বত দত্ত, সহকারী প্রকৌশলী শামীম হাসান, উপ-সহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম ও গালিব আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সংক্ষিপ্ত আলোচনা সভায় ওজোপাডিকোর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুদিন আগে দেশে জ্বালানি সংকট দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ফলে ফরিদপুরে এখন কার্যত কোনো লোডশেডিং নেই বললেই চলে।

সভায় জানানো হয়, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় হয় ১১ টাকা ৯০ পয়সা, অথচ তা বিক্রি করা হচ্ছে ৮ টাকা ৯৫ পয়সায়। এতে প্রতি ইউনিটে সরকারকে প্রায় ২ টাকা ৯৮ পয়সা ভর্তুকি দিতে হচ্ছে।

এ সময় আরও জানানো হয়, বর্তমানে ফরিদপুরে ওজোপাডিকোর গ্রাহক সংখ্যা ১ লাখ ১২ হাজার এবং জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ৭৫ মেগাওয়াট।

সভায় বিদ্যুৎ ব্যবহারে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান বক্তারা।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১০:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬