ফরিদপুর ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালী-শ্রীপুর সীমান্তে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবকের কারাদণ্ড, ৫০ হাজার জরিমানা

241

ফরিদপুরের মধুখালী ও মাগুরার শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু-মাটি বিক্রির দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা, দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি। পরে ঘটনাস্থলটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে অবহিত করেন।
পরে দুই উপজেলার প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রলি ট্রাক ও একটি এসকে ব্র্যান্ডের ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়। এ সময় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মান্দারতলা গ্রামের অলিয়ার রহমানের ছেলে মোঃ মুক্তাদির রহমান (২৮) কে আটক করা হয়। পরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, ঘটনাস্থলটি মূলত মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের অন্তর্ভুক্ত সরকারি জায়গা। সেখানে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই যুবককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও একটি ট্রলি ট্রাক জব্দ করা হয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালী-শ্রীপুর সীমান্তে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবকের কারাদণ্ড, ৫০ হাজার জরিমানা

Update Time : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬