ফরিদপুর ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

জানুয়ারির-২০২৬ মূল্যায়নে ফরিদপুরে সেরা মধুখালী থানা

748

ফরিদপুর জেলা পুলিশের জানুয়ারি-২০২৬ মাসের কর্মমূল্যায়নে তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মধুখালী থানা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেলা পুলিশ লাইন্সের শহীদ সালাম সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ স্বীকৃতি প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ-এর ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
জানুয়ারি মাসের মূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন মধুখালী থানার ওসি ফকির মোঃ তাইজুর রহমান। একই থানার এসআই প্রান কৃষ্ণ জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর এবং এএসআই মোঃ শরিফুল ইসলাম জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননা লাভ করেন।
একই থানার তিন কর্মকর্তা একযোগে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করায় মধুখালী থানার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও পেশাদারিত্বপূর্ণ কর্মকাণ্ড বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “এই স্বীকৃতি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতেও অপরাধ দমন ও জনসেবায় আরও সক্রিয় থাকব।”
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোঃ আজম খান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আজিজুর রহমান খান এবং পুলিশ হাসপাতাল, ফরিদপুরের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

জানুয়ারির-২০২৬ মূল্যায়নে ফরিদপুরে সেরা মধুখালী থানা

Update Time : ০২:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬