ফরিদপুর ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা ও বিএনপি নেতারা মাগরিবের নামাজ শেষ  করে ঘরে ফেরার পথে সড়ক দূর্টনায় বৃদ্ধার মৃত্যু মধুখালীতে পীর সাহেবকে হত্যাচেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মানববন্ধন মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মধুখালী বৈকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নামে লুটপাটের অভিযোগ মধুখালিতে এ-আই এর প্রভাব ও ব্যবহার” বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে  ফরিদপুর জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুখালীর শ্যামরায় মন্দিরে গ্রিলের হ্যাজবোল ভেঙে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল রাধা-গোবিন্দের পিতলের মূর্তি মধুখালীতে মাদক কারবারি ও  ওয়ারেন্টভুক্তসহ ১৪ আসামি গ্রেফতার

ওহি শিশু নিকেতন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

516

মোঃ সহিদুল ইসলাম ।
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সেরা কিন্ডার গার্টেন ওহি শিশু নিকেতনে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়। কামারখালী ইউনিয়নের সমাজ সেবক এবং ওহি শিশু নিকেতন এর প্রতিষ্ঠাতা মোঃ মনিরুজ্জামান টার্গেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি সরকারি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক (অবঃ) মৃধা মোহাম্মাদ এহতেশাম হায়দার । প্রধান অতিথির বক্তব্যে, ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ অলিয়ার রহমান , সাবেক প্রধান শিক্ষক শশাংক শেখর সাহা, সহকারি শিক্ষক (অবঃ ) নিলুফা ইয়াসমিন, ব্লুমিং রোজ কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক মোঃ মিরাজ হোসেন, কামারখালী ইউনিয়নের সমাজসেবক এ.বি.এম. মিরোজ বুলু সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ, ছাত্র শিক্ষক ও কর্মকর্তারা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আর্জিনা বেগম ও নেছার আহম্মেদ মিয়া। সার্বিক সহযোগীতায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শামীমা চৌধুরী সহ অন্যান্য শিক্ষকমন্ডলী প্রমুখ । পরে রবিবার বিকেলে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামীমা চৌধুরী আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করেন ।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা ও বিএনপি নেতারা

ওহি শিশু নিকেতন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ০৫:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬