ফরিদপুর ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

ইজিবাইক চুরির মামলায় মধুখালীতে চোরচক্রের দুই সদস্য গ্রেফতার, চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার

669

ফরিদপুরের মধুখালীতে ইজিবাইক চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। এ সময় চুরি হওয়া একটি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বাজারে ইজিবাইক চালক মো. সাইফুল ইসলাম রাজু তার লাল খয়েরি রঙের ব্যাটারি চালিত ইজিবাইকটি রেখে নাস্তা করার জন্য একটি হোটেলে যান। নাস্তা শেষে ফিরে এসে তিনি দেখতে পান, তার ইজিবাইকটি সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি ইজিবাইক চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের সাব-ইন্সপেক্টর তন্ময় মন্ডল সঙ্গীয় ফোর্সসহ তদন্তে নামেন। পরবর্তীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে মধুখালী পৌরসভার মেছোড়দিয়া মোড় এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইকসহ চোরচক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে মো. হুমায়ুন কবির (৩৮) এবং ঢাকা জেলার মুগদা থানাধীন মান্ডা ছাতার এলাকার মৃত মোহাম্মদ নুর খানের ছেলে শান্ত (৩৭)।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, ইজিবাইক চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ৫ জানুয়ারি সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

ইজিবাইক চুরির মামলায় মধুখালীতে চোরচক্রের দুই সদস্য গ্রেফতার, চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার

Update Time : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬