ফরিদপুর ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

মধুখালীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসির এন–৫৩ উত্তোলন: অসময়ে চাহিদা পূরণে আশাবাদ কৃষি বিভাগের

675

মফিজুর রহমান মুবিন :
ফরিদপুরের মধুখালীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ‘নাসির এন–৫৩’ উত্তোলনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় মধুখালী পৌরসভার নদিয়া বাজার কান্দি মাঠে স্থাপিত প্রদর্শনী প্লট থেকে পেঁয়াজ উত্তোলনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহি, মসলা গবেষক মোঃ মুসফিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান, পেঁয়াজ চাষি মোঃ জামাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহি বলেন, গ্রীষ্মকালীন সময়ে পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকলেও এ সময় সাধারণত পেঁয়াজের চাষাবাদ হয় না। সেই চাহিদা পূরণ করতেই উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই প্রদর্শনী কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে উদ্ভাবিত ‘নাসির এন–৫৩’ জাতের পেঁয়াজ চাষ করে অসময়ে পেঁয়াজ উৎপাদন সম্ভব হবে, যা দেশের বাজারে সরবরাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জাতের পেঁয়াজ ৯০ থেকে ১১০ দিনের মধ্যে মাঠ থেকে ঘরে তোলা যায় বলেও জানান তিনি।
কৃষি বিভাগের এমন উদ্যোগে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

মধুখালীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসির এন–৫৩ উত্তোলন: অসময়ে চাহিদা পূরণে আশাবাদ কৃষি বিভাগের

Update Time : ০১:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫