ফরিদপুর ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

ফরিদপুরে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামীসহ ২ জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৩৮৬ Time View
326

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামীসহ ২ জন মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে র‍্যাব-১০। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে সালথা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামীরা হলেন, মোঃ শরীফুল ইসলাম ডন শরীফ (৩৮) এবং তার সহযোগী মোঃ রায়হান মোল্লা (২৫)। তাদের দুজনের বাড়ি ফরিদপুরের সদর উপজেলার কবিরপুর এলাকায়।

এ বিষয়ে শনিবার দুপুরে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্প কার্যালয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান (পিপিএম) জানান, র‍্যাব-১০ এর একটি দল শহরের উত্তর শোভারামপুর এলাকায় কদিন আগে পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করে। আর এ ঘটনার মূল আসামি মোঃ শরীফুল ইসলাম ডন শরীফ ও তার সহযোগী মোঃ রায়হান মোল্লাকে সালথা থেকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করতো, যাতে শনাক্ত করা না যায়। এছাড়াও তারা স্থানীয়ভাবে মাদক বিক্রয়ের সাথেও সম্পৃক্ত ছিল বলে র‍্যাব জানতে পারে।

এদিকে মূল আসামি মোঃ শরীফুল ইসলাম ডন শরীফ (৩৮) এর বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকের মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১০। তাদের দুজনকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

ফরিদপুরে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামীসহ ২ জন গ্রেফতার

Update Time : ০৭:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫