ফরিদপুর ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন শামা ওবায়েদ

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৪০৪ Time View
338

বিশেষ প্রতিনিধি :

ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে কেন্দ্রিয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দেশের মানুষ ২০১৮ সালে ভোট দিতে পারিনি। ২০২৪ সালের ডামি নির্বাচনে মাধ্যমে দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো। এ দেশের মানুষ সুষ্ঠু ভোট দেখতে চায়। ১৭ বছর গণতন্ত্র হরণ করে ভোটাধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিলো।
শুক্রবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের মাঠে গজারিয়া স্পোটিং ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন।
তিনি বলেন, আমি ধিক্কার জানাই যে গত ১০ মাস ধরে ঐক্য কমিশনের নামে দিনের পর দিন আলোচনার নাটক করা হয়েছে। ঐক্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট বাংলাদেশের মানুষের সাথে ধোকাবাজি ছাড়া কিছু না।
এসময় তিনি বলেন, বিএনপি দেশের স্বার্থে অনেক কিছুতে মতামত ভিন্ন থাকা স্বত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে আমরা “নোট অব ডিসেন্ট” দিয়ে জুলাই সনদ সই করেছি। কিন্তু ফ্যাসিবাদের পতনে যারা রক্ত দিয়েছে তাদের সাথে বেঈমানি করেছে এই ঐক্যমত কমিশন। জুলাই সনদের সাথে ঐক্য কমিশনের রিপোর্টের কোনো মিল নাই। এটা রাজনৈতিক দলগুলোর সাথে ধোকাবাজি, দেশের প্রত্যেকটা মানুষের সাথে ধোকাবাজি করা হয়েছে।
শামা ওবায়েদ আরো বলেন, ২৪ এর অভ্যুত্থানে বিএনপিসহ সকল ছাত্র সমাজ ও অবিভাবকরা মাঠে নেমেছিলো এই দেশে গণতন্ত্র দেখার জন্য। কিন্তু আজকে দেখা যাচ্ছে কারো কোনো নিরাপত্তা নাই, কারো কর্মসংস্থানও হচ্ছে না।
তিনি বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারী মাসের প্রথম অর্ধে যদি নির্বাচন দিতে ব্যর্থ হয়, এবং ডিসেম্বরে সিডিউল ঘোষনা করতে গড়িমসি হয়, তাহলে ভেবে নেবো ক্ষমতার লোভ তাদের পেয়ে বসেছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন শামা ওবায়েদ

Update Time : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫