ফরিদপুর ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩৫৮ Time View
310
মেহেদী হোসেন পলাশ
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার মামলার প্রধান আসামী সৌরভ কুমার দাস (২২)কে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। সোমবার দুপুরে মধুখালী থানা পুলিশ তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে।
নিহত ঝর্ণা দাস (২১) মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকার বাসিন্দা। তাদের দুই বছর দশ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
পুলিশ জানায়, গত ২০ অক্টোবর ভোরে মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকায় নিজের ভাড়াবাসায় সৌরভ বালিশ চাপা দিয়ে স্ত্রী ঝর্ণা দাসকে হত্যা করে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সকালে ঝর্ণার মা কাজে বাইরে গেলে এই হত্যাকাণ্ড ঘটে।
পরে সকালে বাড়ি ফিরে মেয়েকে মেঝেতে চিৎ হয়ে পড়ে থাকতে দেখে বুকের ওপর বালিশ পাওয়া যায়। কোনো সাড়া না পেয়ে তিনি বুঝতে পারেন মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুরের মর্গে পাঠায়।
ঘটনার পর নিহতের মা শেফালী রানী বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে সহযোগিতার অনুরোধে র‌্যাব-১০ ও র‌্যাব-৬ যৌথভাবে অভিযান চালিয়ে ২৬ অক্টোবর সকাল ৭টা ১৫ মিনিটে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করে।
মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুস্তম আলী জানান, “র‌্যাবের মাধ্যমে গ্রেফতারের পর আসামিকে থানা হেফাজতে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার

Update Time : ১১:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫