ফরিদপুর ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আগামীকাল প্রোটিয়াদের দ্রুতই অলআউট করতে চায় বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ১০২৯ Time View
418
ক্রীড়া ডেস্ক :
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে বিব্রতকর কীর্তি গড়েছে বাংলাদেশ। ঘরের মাঠে দ্বিতীয় সর্বনিম্ন ১০৬ রানে অলআউট হয়েছে। তবে ব্যাটিং ব্যর্থতার এই দিনে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের বোলাররা।

বোলাররা না বলে অবশ্য বলা যায় শুধু তাইজুল ইসলামের কথা।

দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটের ৫টিই নিয়েছেন বাঁহাতি স্পিনার। তার ঘূর্ণিতেই ম্যাচে ফেরার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় দিন প্রতিপক্ষকে অল্পতে আটকিয়ে সেই কাজটাই করতে চান তিনি। দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন ৩২ বছর বয়সী স্পিনার।বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়া তাইজুল বলেছেন, ‘আজকে যেহেতু স্পিন করেছে, সামনে তো আরও স্পিন করবেই। এটাই স্বাভাবিক। চেষ্টা করব যত তাড়াতাড়ি ওদের আটকানো যায়। বড় পার্টনারশিপ হলে আমাদের জন্য খারাপ হবে।ইতোমধ্যে লিড পেয়েছে। যত তাড়াতাড়ি অলআউট করা যায়, তাতে ম্যাচ আমাদের হাতে থাকবে। তবে বড় পার্টনারশিপ হয়ে গেলে আমাদের জন্য কঠিন হবে।’

দিন শেষে ৩৪ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিন শুরু করবেন প্রোটিয়াদের দুই অপরাজিত ব্যাটার কাইল ভেরেইন (১৮) ও উইয়ান মুল্ডার (১৭)।

এর আগে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ১০৬ রানে অলআউট হয়। নিজেদের ব্যাটিং নিয়ে হতাশাই ঝড়েছে তাইজুলের কণ্ঠে।

দিন শেষে তাইজুল বলেছন, ‘কমতি আছে কি না, ব্যাটারদের ঘাটতি আছে কি না এটা কোচ ভালো বলতে পারবে, বা যারা কাজ করে। এটা আমার অংশ না। তবে রান কমই হয়েছে সত্যি বলতে। ২০০, ২২০ বা ২৫০ করলে ম্যাচ আমাদের হাতে থাকত। এখনও আছে, তবে আমাদের আরও ভালো করতে হবে। ঘাটতি বলতে, ইনশাআল্লাহ পরের ইনিংসে ব্যাটাররা ভালো করে ম্যাচে ঘুরে দাঁড়াবে। ২০০-২৫০ রান হলে খুবই ভালো অবস্থানে থাকতাম।’

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আগামীকাল প্রোটিয়াদের দ্রুতই অলআউট করতে চায় বাংলাদেশ

Update Time : ১০:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪