ফরিদপুর ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্প–২০২৫ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

321

মফিজুর রহমান মুবিন মধুখালী ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় ও কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল এবং সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মামুন হাসান।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃ কবির সরদার, উপজেলা রিপ্রেজেন্টেটিভ সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন, মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি চিকিৎসক ও নার্সসহ আরও অনেকে।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে মধুখালী উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, যা চলবে ১৮ দিনব্যাপী। এ ক্যাম্পেইনে ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছরের কম বয়সি শিশু-কিশোরদের টাইফয়েড প্রতিরোধক টিকা প্রদান করা হবে।

মধুখালী উপজেলায় মোট ৫৯,৮৪৭ জন শিশুকে এই টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, তাই অভিভাবকদের উচিত তাদের সন্তানদের টিকাদান কার্যক্রমে সম্পৃক্ত করা। জনসচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান তারা।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্প–২০২৫ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

Update Time : ০২:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫