ফরিদপুর ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে ইটের সলিং উঠে দেড় কিঃমিঃ সড়কের বেহাল দশা

Exif_JPEG_420

326

মোঃ সহিদুল ইসলাম
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাতকান্দি সংলগ্ন রাজধরপুর নতুন ব্রীজ থেকে গ্রামঅঞ্চলের রাস্তা গড়িয়াদহ চৌ—রাস্তার মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের ইটের সলিংয়ের রাস্তাটি ভেঙ্গে অকেজো হয়ে পড়েছে। এতে উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি, রাজধরপুর , নিশ্চিন্তপুর , আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর, রামচন্দ্রপুর সহ আরও বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫ হাজার জনগোষ্ঠীর দুর্ভোগ চরমে। জানা যায়, ইটের সলিং করা এই রাস্তাটি বর্তমানে খানাখন্দে পরিণত হয়েছে। ইটগুলো উঠে গিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা যাতায়াতের জন্য খুবই বিপজ্জনক। বিশেষ করে বৃৃষ্টির সময় গর্তগুলোতে পানি জমে যায়। ফলে অটোরিকশা, সিএনজি, ভ্যান ও মোটরসাইকেল চালকদের জন্য এটি আরও বিপদজনক হয়ে উঠে। বিশেষ করে রাজধরপুর বালুর ঘাট থেকে ডামট্রাকে করে বালি আনার কারনে নতুন রাস্তা নস্ট হয়ে গেছে । এ ব্যাপারে আড়পাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যালেন চেয়ারম্যান আঃ রউফ মোল্লা তিনি বলেন যখন রাজধরপুর সরকারী বালুঘাট ইজারা দেওয়া হয় এ সময় বড় বড় ডামট্র্যাকে বালি নেওয়ার কারনে রাস্তার বেহাল দশা হয়েছে । মেরামত করা অতি জরুরী এ বিষয়ে মধুখালী উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, এই রাস্তাাটি টেকসইয়ের জন্য খুব শিগগিরই এই রাস্তা মেরামতের ব্যবস্থা নিবো।

মোবাইল—০১৯২০০৯৮৩১৯

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে ইটের সলিং উঠে দেড় কিঃমিঃ সড়কের বেহাল দশা

Update Time : ০৮:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫