মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ‘‘ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থা’র নির্বাচন-২০২৬’’ এর তফসিল ঘোষনা করা হয়েছে। ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক(প্রশাসন) ও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম স্বাক্ষরিত তফসিল মোতাবেক জানা যায়, ২২ সেপ্টেম্বর ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ১৩ অক্টোবর সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত চিনিকলের প্রশিক্ষণ ভবনে নির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনজন নির্বাচন কমিশনের অপর দুই সদস্য যথাক্রমে মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা ও চিনিকলের কৃষি বিভাগের উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান।
ঘোষিত তফসিল মতে, ২৩ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৬ সেপ্টেম্বর সকাল ১০ টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার সম্পর্কে আপত্তি গ্রহণ, ২৭ সেপ্টেম্বর দুপুর ২ টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৮ সেপ্টেম্বর সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রয় করা হবে। ২৯ সেপ্টেম্বর সকাল ১০ টার মধ্যে মনোনয়নপত্র গ্রহণ করা হবে এবং একই দিন দুপুর ১টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বৈধ প্রার্থীদের তালিকার বিরুদ্ধে কোন আপত্তি থাকলে ৩০ সোেপ্টম্বর বেলা ১১ টার মধ্যে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে এবং ঐদিনই শুনানী শেষে দুপুর ১২টার মধ্যে চুড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে হলে ১ অক্টোবর সকাল ১০ টার মধ্যে নিজে নির্বাচন কমিশনের সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে আবেদন করতে হবে। উক্ত সময়ের পর প্রত্যাহারের আবেদন করা যাবে না। ১ অক্টোবর বেলা ১২ টায় প্রতিক বরাদ্ধ করা হবে এবং বিকাল তিনটায় প্রতিকসহ চুড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১১ অক্টোবর রাত ১২ টা হতে সকল নির্বাচনী প্রচার বন্ধ থাকবে।
নির্বাচনে সভাপতি, সহ সভাপতি, সাধারন সম্পাদক, সহ সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং ১১ জন নির্বাহী সদস্য পদ সহ মোট ২০ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬০ জন।
ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক(প্রশাসন) ও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম জানান, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তৃতি গ্রহণ করা হবে। আখচাষীদের কল্যাণে গঠিত এ সংস্থার ‘নির্বাচন-২০২৬’ কমিশনের ঘোষিত তপসিল অনুযায়ী ১৩ অক্টোবর সকাল ৯টা হতে দুপুর ১ টা পর্যন্ত চিনিকলের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হবে।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ জানান, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সাধারন পরিষদের গৃহিত সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ব্রেকিং নিউজ :
ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচনের তফসিল ঘোষনা
-
Reporter Name - Update Time : ০৯:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- ৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ


















