ফরিদপুর ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্বোধন দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশনা মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন মধুখালীতে কিশোলীকে ধর্ষণের অভিযোগে বোয়ালমারী থেকে আসামী গ্রেফতার মধুখালীতে মরহুম শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র চলছে-রিজভী মধুখালীতে গ্রাহক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি চেক হস্তান্তর

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৩১৬ Time View
351
বিনোদন ডেস্ক

কয়েক মাস আগেই প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে সেই সিদ্ধান্ত বদলে আবারও বলিউডের সিনেমায় কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় এই গায়ক।তার নতুন গান শোনা যাবে ‘আওয়ারাপন ২’ সিনেমায়।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির প্রথম গান ‘ইয়ে আওয়ারাপন’-এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। আমাল মালিকের সুরে এবং রশ্মি-বিরাগের কথায় তৈরি গানটি আগামী ২১ জুলাই বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির সৃজনশীল পরিচালক বিশেষ ভাট চেয়েছিলেন প্রথম গানেই যেন ছবির মূল আবেগ ফুটে ওঠে।

ইমরান হাশমি অভিনীত ‘শিবাম পাণ্ডিত’ চরিত্রের অনুভূতি প্রকাশ করতে তিনি অরিজিতের কণ্ঠকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছেন।অরিজিৎ সিং ও বিশেষ ফিল্মসের একসঙ্গে কাজের ইতিহাসও বেশ পুরনো। ‘মার্ডার ২’-এর ‘ফির মাহাব্বাত’ গান দিয়ে শুরু হয়েছিল তাদের পথচলা। এরপর ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুস্কুরানে’, ‘খামোশিয়ান’, ‘হামারি আধুরি কাহানি’ এবং ‘জালেবি’ সিনেমার ‘পাল’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা।

‘আওয়ারাপন ২’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ ছাড়া রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কক্কর, প্রযোজনা করছেন বিশেষ ভাট। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টে অরিজিৎ সিং জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গানে কণ্ঠ দেবেন না।

তবে সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই নতুন সিনেমার গান দিয়ে আবারও ফিরছেন তিনি।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্বোধন

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

Update Time : ০৯:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬