ফরিদপুর ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কবির সরদারের পিতার ইন্তেকাল প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা ফরিদপুরে বৃক্ষের চারা বিতরণ ও তালবীজ রোপন করা হয়েছে চরভদ্রাসনে নজরুল বৎসর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মধুখালীতে ফুটবল উন্মাদনায় ভাসল দর্শক: বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো মেগা ম্যাচ মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্রদল মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ

  • Reporter Name
  • Update Time : ১০:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৫৪২ Time View
585

কণ্ঠ বিনোদন ডেস্কঃ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন অভিনেতা বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। বিষয়টি সংবাদ মাধ্যমে জানিয়েছে এই দুই শিল্পী। বাপ্পারাজ বলেছেন, চেয়েছিলাম বাবার (নায়করাজ রাজ্জাক) কবর জিয়ারত করে সুখবরটি সামনে আনব। তার আগেই গণমাধ্যমে চলে এসেছে। এক দিক দিয়ে ভালোই হয়েছে। কারণ, সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে অনেক শিল্পীই ফোন করে এবং টেক্সট করে শুভকামনা জানিয়েছেন। বাপ্পারাজ আরও বলেছেন, শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৬ মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। শিগগিরই চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল ঘোষণার কথা রয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কবির সরদারের পিতার ইন্তেকাল

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ

Update Time : ১০:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬