ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. মফিজুর রহমান মুবিনের বড় মামা মো. মজিবুর রহমান ছিরু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের মৃত হাজি সেকেন্দার আলী মোল্লার বড় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ২টায় বালিয়াচরা মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ভগ্নিপতি হাফেজ ফাইজুল্লাহ। মো. মজিবুর রহমান ছিরুর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিক মুবিনের বড় মামা মো. মজিবুর রহমান ছিরুর আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।” শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং এই কঠিন শোক কাটিয়ে ওঠার ধৈর্য ও শক্তি যেন আল্লাহ তাআলা তাদের দান করেন, সেই প্রার্থনা করছি।”
ব্রেকিং নিউজ :
মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনের বড় মামার ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক
-
মেহেদী হোসেন পলাশ - Update Time : ০৭:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- ৪৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ

















