মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা :
“শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্য কে ধারণ করে ফরিদপুরের মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু এর সার্বিক দিকনির্দেশনা ও পরিচালনায় ও কন্যা শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্তর হয়ে ওঠে ।
মধুখালী উপজেলা চত্বর থেকে শুরু করে র্যালি ঢাকা খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে, পরবর্তীতে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও কন্যা শিশুদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রুমা আফরোজ তুলি, মধুখালী দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সি আক্তারুজ্জামান, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নারী নেতৃবৃন্দ।
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
-
Reporter Name - Update Time : ০৪:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- ৪২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



















