ফরিদপুর ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী মধুখালীতে ৩৩ হাজার টাকা জমায় মিলল ২ লাখ ৯০ হাজার টাকার বীমা দাবি মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চর ঝাউকান্দায় বন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণ বিতরণ দুর্গম চরের উন্নয়নে ক্লিনিক, রাস্তাঘাট, বিদ্যুৎ ও নদীভাঙন রোধের দাবি ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ চিকিৎসা সেবায় মানবতার ছোঁয়া: হতদরিদ্র প্রসূতি মায়ের পাশে দাঁড়ালেন ডা. আলামিন সারোয়ার

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১২ Time View
15

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা সরকারি কমিশনার ভূমি প্রতীক দত্ত।

প্রস্তুতিমূলক এই সভায় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার, মধুখালী উপজেলা জামাতের আমির মাওলানা আলিমুজ্জামান মধুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল, উপজেলা বিএনপির সহ- সভাপতি মো. আক্তার হোসেন মুন্সী, মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মোক্তার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মধুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিহির কুমার রায় বাবলু,মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জরুরি ইসলাম লিটন,
সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যরা।
বক্তারা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন প্রধানমন্ত্রী এবছর পূজা উৎসবের জন্য চার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন,অতিরিক্ত একদিন ছুটি দিয়েছেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দিয়েছেন।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সরকারিভাবে উপজেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়ার বিষয়টি জানানো হয়।
বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের মণ্ডপের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান তাঁদের কথা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
সভায় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

Update Time : ০৮:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬