ফরিদপুর ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, ২-১ গোলে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন মধুখালীর শাহ হাবিব আলিম মাদ্রাসার সভাপতি হলেন শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ ভাঙ্গায় মানবপাচারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুখালীর আশাপুর সিনিয়র মাদ্রাসার সভাপতি হলেন আব্দুল আলীম মানিক দেশজুড়ে জ্বালানি-বিদ্যুতের চাপ, মধুখালীতে এলপিজি সংকটে বিপাকে চালকরা— ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে ‌জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচনের তফসিল ঘোষনা

মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, ২-১ গোলে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

51

ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা যুব সম্প্রদায় ও গ্রামবাসীর আয়োজনে মরহুম সাজিদুল ইসলাম শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এই ফাইনাল খেলাকে ঘিরে ব্রাহ্মণকান্দা ফুটবল মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টায় ঐতিহ্যবাহী ব্রাহ্মণকান্দা ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জগন্নাথদী মিঠু স্মৃতি সংঘ, মধুখালী ২-১ গোলে কাদিরদী ফুটবল একাডেমি, বোয়ালমারীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মো. সানোয়ার হোসেন চুন্নুর সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক লোকমান হোসেন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

এ সময় মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মো. গোলাম মোস্তফা বাকি, সহ-সভাপতি মো. আকতার হোসেন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. তারিকুল ইসলাম এনামুল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম আরেফিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা দেখতে মাঠে আসেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুজ্জামান জামান কামরুল। তিনি উপস্থিত দর্শকদের সঙ্গে খেলা উপভোগ করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নিজের প্রার্থিতার বিষয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ পরিবেশে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। মধুখালীসহ প্রত্যন্ত এলাকার মাঠগুলোতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডকে উৎসাহিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের নেতাকর্মীদের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করা হবে।

ফাইনাল খেলাকে ঘিরে ব্রাহ্মণকান্দা ফুটবল মাঠে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। মাঠে জায়গা না পেয়ে অনেক দর্শক ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। কেউ কেউ পাশের গাছের ডালে, আবার অনেকে আশপাশের বাড়ির ছাদে বসেও খেলা দেখেন। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tag :
About Author Information

Acting Editor

বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের

মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, ২-১ গোলে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

Update Time : ০৮:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬