ফরিদপুর ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সদরপুরে বাবুরচর স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড সরকারি রাজেন্দ্র কলেজে বর্ণিল আয়োজনে ‘ম্যানেজমেন্ট কার্নিভাল ২০২৬’ সম্পন্ন মধুখালীর সিংহনাথ বিল এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মধুখালীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত মধুখালীতে ২ কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ স্থানীয়দের প্রত্যাশা, একদিন সবুজে ছাওয়া দৃষ্টিনন্দন সড়কে রূপ নেবে এলাকাটি মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায় মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

মধুখালীতে ২ কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ স্থানীয়দের প্রত্যাশা, একদিন সবুজে ছাওয়া দৃষ্টিনন্দন সড়কে রূপ নেবে এলাকাটি

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ Time View
20

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা ঃ
স্থানীয়দের প্রত্যাশা, সময়ের সঙ্গে বেড়ে ওঠা সারি সারি তালগাছে একদিন বদলে যাবে সড়কের চিত্র। সবুজে ছাওয়া দৃষ্টিনন্দন সড়ক হবে গোপিনাথপুর থেকে নরকোনা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ। সেই প্রত্যাশাকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে সড়কের দুই পাশে রোপণ করা হয়েছে তালগাছের চারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মেগচামী ইউনিয়নের গোপিনাথপুর থেকে নরকোনা পর্যন্ত সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগের লক্ষ্য পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সড়কের সৌন্দর্য বাড়ানো। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ তৈরিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মিহির কুমার বাবলু, যুগ্ম সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির, মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী,উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী মুনসুর দাউদ এবং মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ।
এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণের মাধ্যমে এলাকার সবুজায়ন যেমন বাড়বে, তেমনি সড়কটিও হয়ে উঠবে আরও নান্দনিক।
তারা আরও বলেন, গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
স্থানীয়দের আশা, যথাযথ পরিচর্যা পেলে আজকের ছোট ছোট চারাগুলো একদিন বড় হয়ে সড়কের দুই পাশে তৈরি করবে সবুজের ছায়াঘেরা সারি—যা মধুখালীর এই সড়ককে এনে দেবে নতুন সৌন্দর্য ও পরিচিতি।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সদরপুরে বাবুরচর স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহিদুল ইসলাম বাবুল

মধুখালীতে ২ কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ স্থানীয়দের প্রত্যাশা, একদিন সবুজে ছাওয়া দৃষ্টিনন্দন সড়কে রূপ নেবে এলাকাটি

Update Time : ০৪:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬