মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মধুখালী প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ ও সিনিয়র সহসভাপতি মতিয়ার রহমান মিঞার সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন সাংবাদিকরা।
এ সময় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ইউএনও মাসুদুর রহমান বলেন, “উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।”
তিনি আরও বলেন, জনগণের স্বার্থে প্রশাসনের বিভিন্ন ভালো উদ্যোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, দেশ বাঁচাও মানুষ বাচাও আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।
উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা সেচ্ছাসেবক দলের জহিরুল ইসলাম লিটন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম শারাফাত শরৎ। এছাড়াও সভায় মধুখালী প্রেসক্লাবের রমজান আলী, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মুবিন, সালেহীন সোয়াদ সাম্মী, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, প্রচার সম্পাদক আবির হোসেন আবু, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, ইদ্রিস আলী , রাজিব হোসেন, সজিব, শেখ আবদুল্লা, বিপ্রীজিত বিশ্বাস, সুজল খান, অসীম কুমার, মকিবুল মিয়া, সাগর চক্রবর্তী, গৌতম বিশ্বাস, নাজমুল হোসেন, হৃদয় শীল, পার্থ, কনটেন্ট ক্রয়েটর শাওন, সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 








