ফরিদপুর ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র ,মাথায় আটটি সেলাই মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সদরপুরে বাবুরচর স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড সরকারি রাজেন্দ্র কলেজে বর্ণিল আয়োজনে ‘ম্যানেজমেন্ট কার্নিভাল ২০২৬’ সম্পন্ন

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১৭৬ Time View
193

চলতি বছরের জুলাই মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। যা গত বছরের একই মাসের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

রোববার (০২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এবার একই মাসে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বেশি এসেছে। তথ্য অনুযায়ী, গত ৩০ ও ৩১ জুলাই-মাসের শেষ দুই দিনে দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স।

ফলে পুরো জুলাই মাসে মোট প্রবাস আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলারে।

অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, হুন্ডির বিরুদ্ধে নজরদারি জোরদার এবং ব্যাংকিংসেবার উন্নয়নের কারণে রেমিট্যান্সপ্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।

তাদের মতে, রেমিট্যান্সপ্রবাহ বাড়তে থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, আমদানি ব্যয় মেটানো সহজ হবে এবং সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস প্রবাস আয়। তাই নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে এই প্রবৃদ্ধিকে অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

Update Time : ০৯:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬