ফরিদপুর ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আগস্ট মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ করল সরকার, অকটেনের দাম… আগস্ট মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ করল সরকার, অকটেনের দাম… জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র ,মাথায় আটটি সেলাই মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সদরপুরে বাবুরচর স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড সরকারি রাজেন্দ্র কলেজে বর্ণিল আয়োজনে ‘ম্যানেজমেন্ট কার্নিভাল ২০২৬’ সম্পন্ন

আগস্ট মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ করল সরকার, অকটেনের দাম…

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৮০ Time View
198
এম কণ্ঠ প্রতিবেদক:

আসন্ন আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। জুলাই মাসে নির্ধারিত দামেই বিক্রি হবে জ্বালানি তেল। চলতি জুলাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা ও কেরোসিনের দাম ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। যা আগস্ট মাসেও একই দাম থাকবে।

তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে। যা ১ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। এরপর জুন ও জুলাই মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত মূল্যহার আগস্ট মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামী ১ আগস্ট থেকেও বলবৎ থাকবে।

তথ্যনুযায়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭২ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে। ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

আগস্ট মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ করল সরকার, অকটেনের দাম…

আগস্ট মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ করল সরকার, অকটেনের দাম…

Update Time : ০৯:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬