ফরিদপুর ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য ও হত্যার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ ফরিদপুরে পাঁচ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন এমপি নায়াব ইউসুফ চরভদ্রাসনে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাংগায় মোটরসাইকেলের শোডাউন এম পি বাবুলের ফরিদপুরে ঢাকঢোল বাজিয়ে আদালতের রায়ে জমির দখল বুঝে পেলেন আক্কাস বিশ্বাস ফরিদপুরে কলেজছাত্র কৌশিক সাহার হত্যার খুনিদের শাস্তির দাবিতে বাস মালিক ও শ্রমিকদের মানববন্ধন ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনের বড় মামার ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক ফরিদপুরের ভাঙ্গায় প্রনোদণা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ

মধুখালীতে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন সহকারি কমিশনার ভূমি প্রতিক দত্ত 

483
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সরকারি হালট দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত।
অভিযানে সরকারি হালট দখল করে নির্মিত বসতঘর, দোকান, গোয়ালঘর, বাথরুম, বারান্দাসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সরকারি জমিতে থাকা গাছপালাও অপসারণ করা হয়।
স্থানীয় বাসিন্দা তোতা মৃধার অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে। তদন্তে সরকারি হালট অবৈধভাবে দখলের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দখলদারদের এক সপ্তাহ আগে মৌখিকভাবে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা জমি খালি না করায় শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত সাংবাদিকদের জানান, এ অভিযানের মাধ্যমে সরকারি জমি দখলমুক্ত হয়েছে। এতে স্থানীয় জনগণ বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করবে। বিশেষ করে রাস্তা প্রশস্ত হওয়ায় যানবাহন চলাচল সহজ হবে এবং জনদুর্ভোগ কমবে।
মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু বলেন, “এর আগে এ ধরনের কার্যকর উচ্ছেদ অভিযান খুব একটা দেখা যায়নি। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সরকারি জমি দখলের প্রবণতা কমবে এবং ভূমিদস্যুরা নিরুৎসাহিত হবে।”
স্থানীয়দের মতে, সরকারি হালট দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উপজেলা প্রশাসনের এ অভিযানে সরকারি জমি দখলমুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে দীর্ঘদিনের বিরোধেরও অবসান ঘটেছে।
Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য ও হত্যার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

মধুখালীতে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন সহকারি কমিশনার ভূমি প্রতিক দত্ত 

Update Time : ০৫:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬